আকাশপারের মেয়ে
রোদ্দুরটা আমায় দিল
আঁধারটুকু নিয়ে।
আঁধারটুকু নিয়ে।
ঝড়-বাদলের দিন!
ঝড়টা রেখে বলেছিল
‘বৃষ্টি ফোঁটা নিন’।
ঝড়টা রেখে বলেছিল
‘বৃষ্টি ফোঁটা নিন’।
তেপান্তরের মাঠ!
পক্ষীরাজটা আমি-ই পেলাম
একাকী সম্রাট!
পক্ষীরাজটা আমি-ই পেলাম
একাকী সম্রাট!
আকাশ অনেক দূর!
হাতে ছিল তানপুরাটা
আমায় দিল সুর।
হাতে ছিল তানপুরাটা
আমায় দিল সুর।
সুর-রোদ্দুর হাতে
পার হয়েছি এদেশ-ওদেশ
পক্ষীরাজের পিঠে।
পার হয়েছি এদেশ-ওদেশ
পক্ষীরাজের পিঠে।
ভুলেই গেছি তাকে –
হঠাৎ, মেঘের রাজ্য থেকে
দেখতে পেলাম – অনেক নীচে অচেনা এক বাড়ি,
আকাশ-মেয়ে রোদ্দুরে দেয় বেগ্নে রঙের শাড়ি।
হঠাৎ, মেঘের রাজ্য থেকে
দেখতে পেলাম – অনেক নীচে অচেনা এক বাড়ি,
আকাশ-মেয়ে রোদ্দুরে দেয় বেগ্নে রঙের শাড়ি।
1 comment:
বাহ্ , এটা তো বেশ সুন্দর !
Post a Comment